বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ০৪টি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন।
১.পদের নাম: সহকারী প্রোগ্রামার, সহকারী ডেভেলপার, কো-অর্ডিনেটর (রিলেশনশিপ), কো-অর্ডিনেটর (আইসিটি কোর্স), কো-অর্ডিনেটর (আইটিইএস কোর্স), সহকারী প্রশিক্ষক।
পদ সংখ্যা: ১৩
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
২.পদের নাম: অ্যাসোসিয়েট (BCP-DR), অ্যাসোসিয়েট (পরিকল্পনা), অ্যাসোসিয়েট (অডিট কমপ্লায়েন্স), অ্যাসোসিয়েট (কনটেন্ট ব্যবস্থাপনা), অ্যাসোসিয়েট (হেল্প ডেস্ক), অ্যাসোসিয়েট (প্রশিক্ষক পুল ব্যবস্থাপনা), সহকারী মেইটেন্যান্স, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী ইঞ্জিনিয়ার (ফ্যাসিলিটিজ অপারেশন)।
পদ সংখ্যা: ১০
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৩.পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা
৪.পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা
বয়সসীমা: ০১ জুলাই ২০২৩ তারিখে ১৮-৩০ বছর হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ওয়েবসাইট erecruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: মোবাইল ব্যাংকিং বিকাশ/নগদের মাধ্যমে ০১ ও ০২ নং পদের জন্য ৬১২/- টাকা; এবং ০৩ ও ০৪ নং পদের জন্য ৫১২/- টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৪ জুলাই ২০২৩












