সম্প্রতি লালার মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট রীতিমতো সাড়া ফেলেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। ব্রিটিশ ও আইরিশ নারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই প্রেগনেন্সি টেস্ট।

গর্ভধারণ সম্পর্কে প্রচলিত মূত্র টেস্ট নয়, যে কোনো নারীর লালা যাচাইয়ের মাধ্যমেই এবার বলা সম্ভব— তিনি গর্ভবতী কিনা। এই পরীক্ষা পদ্ধতির নাম দেওয়া হয়েছে স্যালিস্টিক প্রেগনেন্সি টেস্ট।
প্রচলিত প্রেগনেন্সি পরীক্ষা সংক্রান্ত কিটের মতো যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রায় সব ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে নতুন এই প্রেগনেন্সি পরীক্ষার কিট।

জেরুজালেমভিত্তিক মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি স্যালিগনোস্টিক্স নতুন এই কিটটি বাজারে এনেছে। কোম্পানির কর্মকর্তারা বলেছেন, এর আগে করোনা মহামারির সময় যে প্রযুক্তিতে কোভিড টেস্টিং কিট প্রস্তুত করে বাজারজাত করেছিলো স্যালিগনোস্টিক্স; নতুন প্রেগন্যান্সি টেস্টেও সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সূত্র: মেট্রো, দ্য মিরর












