বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামী বরিশালের আদালতের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছে। অভিযোগ রয়েছে একাধিক মামলার তথ্য গোপন করে গত বছরের নভেম্বর মাসে তিনি এই চাকুরী করছেন তিনি। অভিযুক্ত রুবেল হাওলাদার জেলার বরিশাল সদর উপজেলার দিনার গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
জানা গেছে, রুবেলের বিরুদ্ধে জমি দখল, মারপিট, মানুষকে খুন জখমের হুমকিসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলাতে হয়েছে চার্জশিট। তবুও জেল খাটতে হয়নি রুবেল হাওলাদারকে।
২০১৯ সালে আলেয়া বেগম নামে এক মহিলাকে হামলা ও মারধরের অভিযোগে রুবেলের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। মামলাটিতে বন্দর থানার সাব-ইন্সপেক্টর মশিউর রহমান ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আসামী রুবেল হাওলাদারের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৩২৩/৩৫৪/৫০৬(২) ধারায় অভিযোগ প্রমান হওয়ায় আদালতে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অন্য একটি মামলায় ২০১৯ সালের ১৮ মার্চ শীলতাহানী ও খুনের উদ্দ্যেশ্যে কুপিয়ে যখম অভিযোগে মজিরন নেছা রুবেলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। যাতে চার্জশিটভুক্ত আসামী রুবেল। মামলার তদন্তকারীর দায়িত্বে থাকা বন্দর থানার সাব-ইন্সপেক্টর আনিছুর রহমান গত ২৮ মে, ২০১৯ সালে মামলার আসামী রুবেল হাওলাদারের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ প্রমান হওয়ায় আদালতে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এছাড়াও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল তার সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখমের পর হাসপাতালে ভর্তি থেকে একই গ্রামের আব্দুল হান্নান নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে গত ২৪ আগষ্ট মামলা করেন মামলা নং এমপি ৬৩/২১। উক্ত মামলায় তাকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন বলে জানাজায়।
স্থানীয়দের দাবী, রুবেল আদালতে চাকরি নেওয়ার পর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সে আদালতের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। ভুক্তভ‚গীদের অভিযোগ শীর্ষ সন্ত্রাসী ৩ টি মামলার এজাহারভুক্ত আসামি কিভাবে জেলা জজ আদালতে চাকরি করেন। দ্রæত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল বলেন, আমি মামলার আসামী সত্য। আমার মামলার কথা জানিয়েই চাকরীতে যোগ দিয়েছি।
উল্লেখ্য, রুবেলের পিতা মোতালেব হালদার তিনটি মামলার চার্জশিট ভুক্ত আসামি তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে তার নামে একাধিক মামলা চলমান তিনি এলাকায় ছেলের চাকরির নাম বিক্রি করে মানুষের জায়গা ভুয়া ডিগ্রী করে ভোগ দখলের চেষ্টা করেন। ছেলে কোর্টে চাকরি করেন সেই সুবাদে বিভিন্ন মামলার তদবির বানিজ্য করেন জজ কোটে।










