খেলা ডেস্কঃ টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হওয়ার পর এবার উইন্ডিজের বিপক্ষে সাদা বলের লড়াইয়ে নামছে বাংলাদেশ। আগামী ২ জুলাই বাংলাদেশ সময় রাত ১১ টায় প্রথম টি-২০তে ক্যারিবিয়দের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
চোটের কারণে তরুণ ব্যাটার ইয়াসির আলী রাব্বির ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে। তার বদলে ৩ ম্যাচের টি-২০ দলে যুক্ত হচ্ছেন টেস্ট ও ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এদিকে দীর্ঘদিন পর টি-২০ স্কোয়াডে ফিরেছেন এনামুল হক বিজয়। এছাড়া আছেন নতুন ওপেনার মুনিম শাহরিয়ার। যাকে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসের সঙ্গে।
টেস্টে দারুণ খেলা নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে টি-২০ একাদশেও। সেক্ষেত্রে হয়তো জায়গা হবে না মোসাদ্দেক হোসেনের। শেখ মাহেদির সঙ্গে স্পিনে থাকতে পারেন নাসুম আহমেদ। তিন পেসার হিসেবে মুস্তাফিজ ও তাসকিনের সাথে থাকবেন শরিফুল ইসলাম।
প্রথম টি-২০তে বাংলাদেশে সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান/এনামুল হক বিজয়, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ।












