জনতার খবর আন্তর্জাতিক ডেস্ক-
ইসলাম ধর্ম এবং রাশিয়ায় বসবাসকারী মুসলমানদের এটি শান্তির ধর্ম, এ ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুশৃঙ্খল এবং রাষ্ট্রীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল। মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ৩ কোটি মুসলমানের বসবাস রাশিয়ায়। খ্রিস্টানপ্রধান দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম। পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, রাশিয়ার মুসলিমরা নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখছে। এ কারণে রাশিয়ায় দিন দিন দ্যূতি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের।












