• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, November 10, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

জনতার খবর প্রকাশক জনতার খবর
March 13, 2023
in বরিশাল, সারাদেশ
A A
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তালিকাভূক্ত কার্ডধারী অর্ধশত জেলেদের চাল না দিয়ে স্থানীয় চাল বিক্রেতাদের কাছে বিক্রি ও একটি গোডাউনে মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তালিকাভূক্ত কার্ডধারী অর্ধশত জেলে ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ওই ইউনিয়নের জেলেদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে। ইউনিয়নের ১নং ওয়ার্ড লক্ষীবর্ধন গ্রামের কার্ডধারী জেলে জাহাঙ্গীর খান অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার ও ইউপি সদস্য বাচ্চু মল্লিক সরকারিভাবে বরাদ্দকৃত ৪০ কেজি চাল নেওয়ার জন্য প্রত্যেক জেলের কাছে এক হাজার করে টাকা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা দিতে না পারায় আমিসহ ইউনিয়নের অর্ধশত কার্ডধারী তালিকাভূক্ত জেলেদের সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়নি।

একই গ্রামের বাসিন্দা ও মৎস্য অধিদপ্তরের রেজিষ্টারভূক্ত কার্ডধারী জেলে সেলিম খান, হারুন-অর রশিদ, বাবুল খান, সাহাবুদ্দিন হাওলাদার, আব্দুল আজিজ, রশিদ হাওলাদার, চিত্ত রঞ্জন দাস, শাহ আলম রাঢ়ীসহ অসংখ্য জেলেরা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার ও ইউপি সদস্য বাচ্চু মল্লিকের দাবিকৃত টাকা দিতে না পারায় কার্ডধারী আমাদের অর্ধশত জেলেকে চাল দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে আমাদের কার্ড চিরদিনের জন্য বাতিল করে দেওয়া হবে বলেও হুমকি প্রদর্শন করা হয়েছে।

তারা আরো অভিযোগ করেন, বছরের বারো মাসই আমরা নদীতে জাল বেয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ যারা টাকা দিতে পেরেছে সেইসব মৌসুমী জেলেসহ অন্যান্য পেশার সাথে জড়িতদের চাল দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় চাল ব্যবসায়ীদের কাছে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিক্রি করা হয়েছে।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

লিখিত অভিযোগে আরও জানা গেছে, প্রত্যেক জেলে কার্ডের বিপরতীতে ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও যেসব জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে তার পরিমাপ করে দেখা গেছে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের খামখেয়ালীপনায় চাল না পাওয়া কার্ডধারী জেলেরা সরকারিভাবে তাদের জন্য বরাদ্দকৃত চাল পাওয়াসহ গোডাউনে মজুদ করে রাখা চাল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

দূর্গাপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুবেল মোল্লা অভিযোগ করে বলেন, ইউনিয়নে তালিকাভূক্ত সাতশ’ জেলে কার্ড রয়েছে। নামেমাত্র কিছু লোকের মাঝে বরাদ্দকৃত সরকারি চাল ওজনে কারচুপি করে বিতরণ করা হয়েছে। বাকি প্রায় দুইশ’ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার জন্য সেনেরহাট বাজারে ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ করে রাখা হয়েছে।

এক হাজার করে টাকা দাবিসহ অন্যান্য সকল অভিযোগ অস্বীকার করে দূর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান হানিফ তালুকদার বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, কতিপয় ইউপি সদস্যর বিরুদ্ধে জেলেদের কাছে যাতায়াত খরচ বাবদ একশ’ করে টাকা চাওয়ার মৌখিখ অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তাদের (ইউপি সদস্য) কঠোরভাবে শ্বাসানো হয়েছে। আমার নাম ব্যবহার করে কোন ইউপি সদস্য টাকা চেয়ে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। তারপরেও জেলেদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল বলেন, জেলেদের লিখিত অভিযোগের তদন্ত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!