কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার ছৈলার চরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে অসামান্য অবদান ও কাঠালিয়াকে “ক” শ্রেণি গৃহহীন ও ভূমিহীন ঘোষনা করায় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারকে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে ২২ জুলাই শুক্রবার রাতে উপজেলা পরিষদ সভা কক্ষে সামাজিক আন্দোলন কাঠালিয়া সংবধনার অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি তুহিন সিকদার উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারকে সামাজিক আন্দোলন কাঠালিয়া সংগঠনের উপদেষ্টা হিসাবে থাকার অনুরোধ করলে উপজেলা নির্বাহী অফিসার তা গ্রহন করে উপদেষ্টা হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেন।
সামাজিক আন্দোলন কাঠালিয়ার সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মোস্তফা কামাল, মোঃ নাইমুল ইসলাম নাইম, মোঃ নাসিম মীরবহর, সংগঠনের আমুয়া ইউনিয়নের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, পাটিখালঘাটা ইউনিয়নের সদস্য সচিব মোঃ জাহিদ হাসান, শৌলজালিয়া ইউনিয়নের সদস্য সচিব মোঃ ফায়েজুল্লাহ, কাঠালিয়া ব্লাড ব্যাংক ফেইসবুক গ্রুপের এডমিন মোঃ বেলাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সামাজিক আন্দোলন কাঠালিয়ার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সামাজিক আন্দোলন এর পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক তুলে দেন।











