কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশন কর্তৃক কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে।
আজ ২৮ জুলাই বৃহস্পতিবার রাতে বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশন এর সভাকক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু সিকদার এর সঞ্চালয়নায় বক্তব্য রাখেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভঅপতি মোঃ ফারুক হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন বাচ্চু, কাঠালিয়া আইসিটি অফিসার অতনু কিশোর দাস মুন, ভান্ডারিয়া রুপালী ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ নাঈম আহম্মেদ।
সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে অন্যদের মদ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির সিকদার, মোঃ হানিফ খান, সাংবাদিক মোঃ আব্দুল হালিম, মাওলানা খাইরুল আমিন ছগির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জান, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাংবাদিক মোঃ জাকির হোসেন, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।










