অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হলো সুপার ক্লাসিকোর ম্যাচ। ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াইটি খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত করা হয়। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা।
সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল। রয়টার্স জানায়, কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে আর্জেন্টিনা দলে থাকা চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই একাদশের। তারা হলেন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
এদিকে ম্যাচ স্থগিতের পর পরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা। বিমানে রয়েছেন বিতর্কিত চার খেলোয়াড়ও।












