রাজাপুর প্রতিনিধিঃ
আজ রাজাপুর উপজেলা হানাদার মুক্ত দিবস। এই দিন ভোর রাত ৪টায় তৎকালিন ৯নং সেক্টর সাব সেক্টর কমান্ডার শাহজাহান ওমর বীর উত্তম এরক নেতৃত্বে রাজাপুর থানা আক্রমন করা হয়।
সকাল ১০টা পর্যন্ত গোলাগুলি চলে। এক পর্যায় থানায় অবস্থানরত পাকিস্তান পুলিশ(বাংলাদেশি) ও পাক ম্যালেশিয়া বাহিনীর অবসর প্রাপ্ত পাক পুলিশ বাহিনীর সদস্যরা আত্মসমর্পন করেন।
এর পূর্বে ১০ নভেম্বর থেকে রাজাপুর উপজেলা শহর চারদিক থেকে মুক্তিবাহিনী অবরুদ্ধ করে রেখে ছিল। মুক্তি বাহিনী থানার কর্তৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে রাজাপুর হানাদারমুক্ত হয় এবং মানুষ মুক্তির আনন্দে উল্লাস করে।
মুক্তিযোদ্ধারা কয়েক জন রাজাকারকে গুলি করে হত্যা করে এবং ১০-১৫জনকে মুক্তিযোদ্ধাদের জীবনদাশকাঠী সাব সেন্টারে নিয়ে এলে উত্তেজিত জনতা রাজাকারদের পিটিয়ে হত্যা করে।










