বরিশাল প্রতিনিধিঃ
নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারী ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও বøাড ব্যাংকের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে সাঁড়াশি অভিযান। চলতি সপ্তাহের যেকোনদিন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল একটি সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে, অবৈধ বেসরকারী ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও বøাড ব্যাংক বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
এনিয়ে গত বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সারাদেশের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, অভিযান একটি চলমান প্রক্রিয়া। তবে এবার কঠোরভাবে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে।










