• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, মার্চ ১৪, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বিনোদন

মাহি ফেইসবুক ঘোষণার মাধ্যমে বিয়ের সারপ্রাইজ দিল সবাইকে

জনতার খবর প্রকাশক জনতার খবর
সেপ্টেম্বর ১৪, ২০২১
in বিনোদন
A A
মাহি ফেইসবুক ঘোষণার মাধ্যমে বিয়ের সারপ্রাইজ দিল সবাইকে

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবিঃ সংগ্রহিত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

কদিন আগেই আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেইসবুকে ঘোষণা দেন, ১৩ সেপ্টেম্বর সবাইকে সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই উৎসুক ভক্তদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়। সিলেটের ব্যবসায়ী অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদের পরপরই শোনা যায় এই নায়িকা গাজীপুরের এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন। অনেকে এককাঠি বাড়িয়ে বলেছিলেন বিয়েটাও চুপিসারে করে ফেলেছেন তারা। তাই মাহির এই বিশেষ সারপ্রাইজ কী হতে পারে, তা অনেকেই নানা ধারণা করেছিলেন; বিশেষ করে বেরসিক সাংবাদিকরা নানা সূত্রের বরাতে খবর প্রকাশ করেন, ১৩ তারিখ বিয়েটাই করতে যাচ্ছেন এই নায়িকা। তাতে সাসপেন্স কিছুটা নষ্ট হলেও মাহির পক্ষ থেকে শতভাগ চেষ্টা ছিল কিছুই না জানানোর। অবশেষে ১৩ সেপ্টেম্বর মাঝরাতে হঠাৎ এলো বিয়ের ছবি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই নতুন বিয়ের খবর জানালেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। গত সোমবার রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। ফেইসবুকে একটি পোস্টে এসব তথ্য জানিয়ে সবার দোয়া চেয়েছেন মাহি। বিয়ের ছবি ফেইসবুকে পোস্ট করে মাহি লিখেছেন, ‘আজ ১৩ সেপ্টেম্বর, রাত ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’ ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজপোশাকে মাহি বিয়ে নিবন্ধন খাতায় সই করছেন, পাশে বর কামরুজ্জামান সরকার রাকিব।

মাহি দেশ রূপান্তরকে বলেন, ‘শুভকাজ লুকিয়ে রেখে লাভ নেই। কিন্তু যে কাজ করিনি, সেটা নিয়ে আমি কী বলব? তাই বিয়ে করেই সবাইকে জানিয়ে দিলাম। এর আগে আমার বিয়ে, প্রেম নিয়ে যেসব গুজব ছড়ানো হয়েছে, এই পোস্টের মাধ্যমে তা পরিষ্কার হয়েছে। এখন এ নিয়ে আর কিছু বলতে চাই না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটুকুই প্রত্যাশা।’

গত মে মাসে মাহিয়া মাহি ফেইসবুকে তার প্রথম বিয়েবিচ্ছেদের খবর জানিয়েছিলেন। বিচ্ছেদের পর থেকে এই অভিনেত্রীর বিভিন্ন ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন। শুরুতে তিনি সাবেক স্বামী অপুর গুণকীর্তন করে স্ট্যাটাস দেন। তাকে মিস করছেন, ভুলতে পারছেন না, তার মতো মানুষ আর পাবেন না এমন অনেক কিছুই। কিন্তু তার দিন কয়েক পরই জুন মাসের এক রাতে হঠাৎ করেই মাহি তার ফেইসবুকে লেখেন, ‘ওয়েল, আই ক্যান ফিল ইউ ইন সংস, মুভিজ অ্যান্ড এভরিহয়ার।’ সেই থেকে গুঞ্জনের শুরু। তখন সবাই ধারণা করেছিলেন তিনি আবার বিয়ে করেছেন। গুঞ্জন আরও জোরালো হতে থাকে। কারণ, জুন মাস থেকেই ধারাবাহিকভাবে মাহি ফেইসবুক রোমান্টিক স্ট্যাটাস পোস্ট করতে থাকেন, যা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। মাহি কি প্রেম করছেন, নাকি বিয়ে গোপন করেছেন?

এর আগে ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর সেই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অধ্যায় শুরু করলেন মাহি। বিয়ের খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের সহকর্মীরা। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘অভিনন্দন ও শুভকামনা।’ শিহাব শাহীন লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন, মাহি।’ অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘মাহি, ভালোবাসা নে।’ জাহারা মিতু লিখেছেন, ‘অভিনন্দন আপু।’ এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ, শাহনূর, দেবাশীষ বিশ্বাস, নিশাত সালওয়ার প্রমুখ। মাহিকে শুভকামনা জানাতে ভোলেননি তার সাবেক স্বামী অপুও। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাহি নতুন সংসার শুরু করেছে জেনে খুবই ভালো লাগছে। তার নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া, তারা সব সময় ভালো থাকুক। আমার পরিবারের মানসম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমি খুব সাধারণ মানুষ। সাধারণভাবেই জীবন যাপন করতে চাই।’ অপু আরও বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামীর প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। বর্তমানে মাহি সন্তানদের নিয়ে একসঙ্গেই থাকছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছে। আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সঙ্গে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় একসঙ্গে ঘুরেছি। আমি মনে করি সে আমার থেকে অনেক ভালো ছেলেকে বিয়ে করেছে। আমি সব সময় তাদের জন্য দোয়া করি।’

আরো দেখুন

এবার হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান!

জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

 

Tags: মাহি ফেইসবুক ঘোষণার মাধ্যমে বিয়ের সারপ্রাইজ দিল সবাইকে
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

এবার হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান!

এবার হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান!

জুন ২১, ২০২৫
জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

মে ২০, ২০২৫
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হয়েছে সিনেমা

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হয়েছে সিনেমা

এপ্রিল ২১, ২০২৫
অতিরিক্ত টাকার নেশা একধরনের মানসিক রোগ: ডা. এজাজ

অতিরিক্ত টাকার নেশা একধরনের মানসিক রোগ: ডা. এজাজ

জানুয়ারি ২৬, ২০২৫
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে

জানুয়ারি ২৬, ২০২৫
আবারও ওয়েব সিরিজে ফিরছেন নিশো, পরিচালক ভিকি

আবারও ওয়েব সিরিজে ফিরছেন নিশো, পরিচালক ভিকি

ডিসেম্বর ১০, ২০২৪

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

ঝালকাঠিতে ঋণের চাপে গলায় ফাঁস দিলো যুবক

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

মার্চ ১২, ২০২৬
রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

মার্চ ১২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত