• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, মার্চ ১৪, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

ডাকাতির টাকায় এসআই’র সম্পদের পাহাড়

জনতার খবর প্রকাশক জনতার খবর
অক্টোবর ১, ২০২১
in বাংলাদেশ
A A
ডাকাতির টাকায় এসআই’র সম্পদের পাহাড়

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট ও পোশাক কারখানার মালিকানার পাশাপাশি ঠাকুরগাঁওয়ে তার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) তদন্তে বেরিয়ে এসেছে ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পুলিশ উপপরিদর্শক আকসাদুদ-জামানের বিপুল সম্পদের তথ্য। অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এ পুলিশ কর্মকর্তা ডাকাতি করে এসব সম্পদ গড়ে তুলেছেন বলে জানা গেছে।

রাজধানী ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট ও পোশাক কারখানার মালিকানা রয়েছে তার। এছাড়াও ঠাকুরগাঁও শহরে এবং গ্রামের বাড়িতে তার কয়েক কোটি টাকার জমি রয়েছে। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে ৮০ লাখ টাকায় রাজধানীর সিপাহীবাগে একটি ফ্ল্যাট কিনে নেন আকসাদুদ। ৬-৭ বছর ধরে তিনি ব্যক্তিগত গাড়িতে চলতেন। ঢাকায় তার মালিকানাধীন তৈরি পোশাক কারখানা রয়েছে।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা আকসাদুদ ১৯৯৫ সালের ২৯ আগস্ট কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। ২০০২ সালে তিনি এএসআই হন। ২০১০ সালের ২৬ অক্টোবরে তিনি উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পাওয়ার পর অঢেল সম্পদের মালিক হতে থাকেন। পরবর্তীতে ২০১৮ সালে সিআইডিতে বদলি হয় তার।

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

তদন্তে আরও উঠে এসেছে, এসআই পদে পদোন্নতি পাওয়ার পর আকসাদুদ বালিয়া ইউনিয়ন পরিষদের পাশে দুই একর জমি কেনেন। দুই বছর আগে সেখানে আরও ১৬ বিঘা জমি কেনেন। এই জমির বাজারদর দুই কোটি টাকা। তাছাড়া, ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় তার পৌনে দুই কোটি টাকা মূল্যের জমি রয়েছে বলে জানা যায়। সম্প্রতি বালিয়ায় তিনি আরও ৩৭ শতক জমি কেনেন।

গত বছরের ১৯ অক্টোবর সকালে বিমানবন্দর সড়কের কাওলায় দুবাইপ্রবাসী রোমান মিয়া ও তার ফুফাতো ভাই মনির হোসেনকে “ডিবি” পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধরের পর সঙ্গে থাকা পাঁচ হাজার মার্কিন ডলার, দুই হাজার দিরহাম, মোবাইল ফোন, কাপড়ভর্তি লাগেজসহ মালামাল লুটে নিয়ে তাদেরকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে দেওয়া হয়।

পরে ওই ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় কয়েক মাস আগে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হাসান রাজার (চাকরিচ্যুত সেনাসদস্য) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সিআইডির এসআই আকসাদুদের নাম আসে।

পরে ডিবি পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গত ১৮ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে সিআইডি। পরে তাকে চাকরিচ্যুত করার কথা জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা ডিবি।

তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার ভাষ্যমতে, রিমান্ডে আকসাদুদের ৬ সহযোগী জিজ্ঞাসাবাদে ডিবিকে জানান, তিন বছর আগে আকসাদুদের সঙ্গে তাদের পরিচয় হয়। তখন থেকে আকসাদুদের নেতৃত্ব তারা ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কয়েক মাস আগে আকসাদুদের ছয় সহযোগী জামিনে মুক্ত হয়েছেন। তারা হলেন চাকরিচ্যুত সেনাসদস্য হাসান রাজা, মোশাররফ হোসেন, সেলিম মোল্লা, রিপন মোড়ল, আমির হোসেন তালুকদার (পুলিশ সোর্স) ও রিজু মিয়া সিকদার। এদের মধ্যে হাসান রাজার বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা, সেলিম মোল্লার বিরুদ্ধে টি ডাকাতির মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মাকসুদুল ইসলাম বলেন, আকসাদুদ ডাকাতিতে সিআইডির গাড়ি ব্যবহার করতেন। প্রবাসীর অর্থ ডাকাতির ঘটনায় আকসাদুদসহ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের আরেক সদস্য পলাতক। মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

গত ৪ সেপ্টেম্বর মো. আকসাদুদ-জামানের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির ১ কোটি ২৮ লাখ ও ১৪ লাখ টাকা ঘুষ লেনদেনের অডিও ছড়িয়ে পড়লে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই দিন রাতেই রংপুরের মিঠাপুকুর থেকে আকসাদুদকে গ্রেপ্তার করে ডিবি।

তাহমিনার দাবি, অপর প্রান্তের কণ্ঠটি ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার কায়সার রিজভী কোরায়েশির। তার স্বামীকে ডাকাতি মামলা থেকে অব্যাহতি দিতে তিনি ওই টাকা ডিবি কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন। যদিও কায়সার রিজভী কোরায়েশী ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, টাকা লেনদেনের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এছাড়া, মামলার তদন্তসংশ্লিষ্ট ডিবি কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, আকসাদুদ ডাকাতির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি ২০১৩ সালে ডিএমপিতে কর্মরত থাকাকালে মতিঝিল অঞ্চলের একজন সহকারী পুলিশ কমিশনারকে মাথায় অস্ত্র ঠেকান। তাছাড়া, কর্তব্যরত সময়ে আরেকবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুবার বিভাগীয় শাস্তি পেয়েছিলেন আকসাদুদ।

সূত্রঃ ঢাকা ট্রিবিউন।

 

Tags: ডাকাতির টাকায় এসআই’র সম্পদের পাহাড়
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

সেপ্টেম্বর ১২, ২০২৫
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

আগস্ট ৭, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

আগস্ট ৪, ২০২৫
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৫
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগস্ট ২, ২০২৫
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

আগস্ট ১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

ঝালকাঠিতে ঋণের চাপে গলায় ফাঁস দিলো যুবক

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

মার্চ ১২, ২০২৬
রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

মার্চ ১২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত